ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমের সুস্থতা কামনা ও জালিমের কারাগার থেকে আশু মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজন করা হয়েছে দোয়ার মাহফিল।
এ দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেন, ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযম বর্ষিয়ান জননেতা, ডাকসুর সাবেক জিএস, স্বায়ত্বশাসন ও বাংলা ভাষার দাবী আদায়ের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানকারী, কেয়ারটেকার সরকারের রুপকার। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালুসহ দেশগড়ার কাজে তাঁর ঐতিহাসিক অবদান অনস্বীকার্য।
নূরুল ইসলাম বুলবুল বলেন, পবিত্র আল কুরআনের তাফসীরসহ বহু গ্রন্থের প্রণেতা, প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, অধ্যাপক গোলাম আযম সাহেব দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করেছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তাঁর গভীর যোগাযোগ ছিল। বিশ্বব্যাপী ইসলামী পুনজাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, পঁচানব্বই বছর বয়সী অধ্যাপক গোলাম আযমকে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে যুদ্ধাপরাধের নামে মিথ্যা অভিযোগে প্রসহনের বিচার করেছে। তার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে সেগুলো ইতিহাসের নেক্কারজন মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় নিরপেক্ষ বিচার করলে তাঁকে এক ঘন্টার জন্যও কোন সাজা দেয়ার কোন সুযোগ ছিলনা। কিন্তু সরকার প্রহসনের বিচার করে তাঁকে অন্যায়ভাবে নব্বই বছর কারাদন্ড দিয়েছে।
তিনি বলেন, মূলত কুরআনের দৃষ্টিতে মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনাই তাঁর একমাত্র অপরাধ। জীবনের যে সময় তাঁর থাকার কথা ছিল পরিবার পরিজনের সান্নিধ্যে নিবিড় পরিচর্যায়, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার তত্বাবধানে ঠিক সে সময় এ জুলুমবাজ সরকার তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্টে আটকে রেখে শাররীক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তিলে তিলে মৃত্যের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে তিনি পিজি হাসপাতালের সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
তিনি মুক্তিকামী জনতার হ্রদয়ের স্পন্দন অধ্যাপক গোলাম আযম সাহেবের আশু সুস্থতার জন্য এবং জালিমের কারাগার থেকে মুক্ত হয়ে জনগণের মাঝে ফিরিয়ে আনার জন্য কায়োমনো বাক্যে মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন। উক্ত দোয়ার মাহফিলে আরো উপস্থিতি ছিলেন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহবাগ থানার আমীর এডভোকেট হেলালউদ্দিন ও পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসেন খান, জামায়াত নেতা ওমর ফারুক, আবু ইউসুফ, আমীরুল ইসলাম, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট দেলোয়ার হোসেন, প্রকৌশলী মাহমুদুর রহমান প্রমুখ।
তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা, খাদ্যবস্ত্রের নিশ্চয়তাসহ মানুষের মৌলিক অধিকার পূরণ করতে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে ক্ষমতাকে পাকাপোক্ত করার লক্ষ্যে যুদ্ধাপরাধের মত একটি স্পর্শকাতর ইস্যুকে সামনে এনে জামায়াত নিশ্চিহ্ন করার চক্রান্তে উঠেছে।
বুলবুল বলেন, বাকশালী সরকার সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ দশজন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটক রেখে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে সম্পূন্ন মিথ্যা অভিযোগে শহীদ আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। জামায়াতকে নেতৃত্ব শূণ্য ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার হীন ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামীলীগ আজ মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এদেশের জনগণ আওয়ামীলীগের এ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ।
তিনি বলেন, অনতিবিলম্বে অধ্যাপক গোলাম আযম সাহেবকে মুক্তি দিয়ে তাঁর পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় উদ্ধুত যে কোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়বার বহন করতে হবে। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযম সাহেব ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, এদেশের আপমর জনসাধরনের প্রাণের স্পন্দন।
এ ছাড়াও অধ্যাপক গোলাম আযমের সুস্থতা ও আশু মুক্তির লক্ষ্যে ঢাকা মহানগরীর থানায় থানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
থানা গুলো হলো-কোতয়ালী থানা,রমনা থানা, মিরপুর, মিরপুর পশ্চিম, রূপনগর থানা , খিলগাঁও থানা ,লালবাগ থানা ,শেরেবাংলানগর থানা, চকবাজার থানা , কামরাঙ্গিরচর থানা ,ভাটারা থানা ,বংশাল থানা ,দারূসসালাম থানা সমূহ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক গোলাম আযমের কোন ক্ষতি হলে দেশব্যাপী বিক্ষুদ্ধ ও প্রতিবাদী জনতার উত্তাল ক্ষোভ থেকে সরকার পালানোর পথ পাবে না। তিনি ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগনসহ দেশ-বিদেশে অবস্থানরত ইসলামী প্রিয় জনতার নিকট অধ্যাপক গোলাম আযম সাহেবের সুস্থতা কামনা ও আশু মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করার জন্য উদাত্ত আহবান জানান।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে দেশী-বিদেশী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর সাবেক জিএস, তত্ত্বাবধায়ক সরকারের রূপকার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সিসিইউতে ভর্তি করার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে আমরা জানতে পেরেছি।
তিনি আরো বলেন, অধ্যাপক গোলাম আযমের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী-সমর্থক ও শুভাকাক্সক্ষী এবং দেশের জনগণ এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি আবেদন জানাচ্ছি। সেই সাথে তাঁকে অবিলম্বে মুক্তি প্রদান করে মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ, জেআই





