একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি আর্মির সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল দাবি করে এর দলিল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে যড়যন্ত্রে লিপ্ত ছিলেন। যার প্রমাণ পাওয়া যায় সে সময় জিয়াকে লেখা একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার চিঠিতে। চিঠিতে উল্লেখ ছিল ‘তুমি যা করছ তাতে আমরা সন্তুষ্ট। তোমাকে শিগগিরই নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমার স্ত্রী ও সন্তান আমাদের ক্যান্টনমেন্টে নিরাপদে রয়েছে।’
‘মুক্তিযুদ্ধ চলাকালীন জেনারেল ওসমানী জিয়াউর রহমানকে একবার বরখাস্তও করেছিলেন। পরে জিয়া ক্ষমা চাইলে তার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়’ বলেন মন্ত্রী।
ভুয়া মুক্তিযোদ্ধাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘যারা ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন তাদেরকে অচিরেই চিহ্নিত করা হবে। স্বাধীনতার সময় তাদের কী অবস্থান ছিল তা খতিয়ে দেখবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধার সন্তান ইউনিট কমান্ডের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। সঞ্চালনা করেন সদস্য সচিব আল-মামুন। আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধার সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক ড. অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
‘জিয়ার সঙ্গে পাক আর্মির সম্পর্কের দলিল শিগগিরই প্রকাশ’
একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি আর্মির সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল দাবি করে এর দলিল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত





