শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি তো বাকশাল কায়েম করে ফেলছেন। নিজের প্রয়োজনে আইন আদালত সংবিধান নিজেই তৈরি করেন, আবার দরকার হলে সেটি পালটিয়েও নেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
‘৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১ তম কারাবরণ দিবস’ উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনি তো বাকশাল কায়েম করে ফেলছেন। নিজের প্রয়োজনে আইন আদালত সংবিধান নিজেই তৈরি করেন, আবার দরকার হলে সেটি পালটিয়েও নেন। অতীতেও কোন স্বৈরশাসককে বাংলার জনগন রেহায় দেয় নাই, আপনিও জনগনের হাত হতে রক্ষা পাবেন না।
সংবিধান সম্পর্কে সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান তো আপনারাই তৈরি করছেন। এখন বলছেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন আবারও হবে। এটাকি বাইবেল হিসেবে ধরে নিয়েছেন, যে আর বদলানো যাবে না।
তিনি আরও বলেন, দেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী কে এক রোখা করে রাখছেন শুধু আপনার প্রয়োজনে, দেশের বিভিন্ন যন্ত্রপাতি সয়-সম্পদ নিজের মনে করে অবৈধ ভাবে ব্যাবহার করছেন।
জিয়া পরিবার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই অবৈধ সরকার যানে যে জিয়া পরিবারের কেউ বেঁচে থাকলে একদিন এই দেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নেতৃত্বে ব্যাপক জনপ্রিয় তার সাথে সরকার গঠন করবে। তাই শেখ হাসিনার বর্তমান কাজ হল তারেক রহমান কে শেষ করে ফেলা।
বিশেষ অতিথির বক্তবে এ্যাড. রুহল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা আমাদের দেশে জঙ্গি নিয়ে আসছে। জঙ্গি বলতে এই দেশে কিছুই ছিলনা। আর এই জঙ্গি কে ক্রেন্দ্র করে আমেরিকা পৃথিবীর ৩ টা দেশকে কু-নজরে রেখেছে, একটা হল পাকিস্থান, আবগানস্থান, ও বাংলাদেশ।
তিনি বলেন, বর্তমান সরকার অবৈধ ভাবে ক্ষমতায় থাকার জন্য, দেশকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক আবস্থাও অনেক খারাপ এবং বাংলাদেশের বিভিন্ন খাত ব্যাপক ক্ষতি গ্রস্থের মধ্যে।
রিজভী বলেন, বঙ্গবন্ধু কে যারা মারছে তারা শেখ হাসিনার লোক। হাসানুল হক ইনু এখন অনেক বড় বড় কথা বলেন। তিনি আর এরশাদ হল বঙ্গবন্ধুর আসল খুনি। শেখ হাসিনা তো তাদের বিচার করতে পারে না, উনি শুধু আমাদের নেতা কর্মীদের উপর বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে নির্যাতন করে।
আলোচনা সভায় আরো বক্তব্য প্রধান করেন ড্যাব এর সভাপতি আজিজুল হক, সাধারন সম্পাদক এ জেড এম জাহিদুল ইসলাম, ড. সিরাজ উদ্দিন আহমেদ, কর্ণেল লতিফ হাসান, ডা এস এম রফিকুল ইসলাম, ফজলুর রহমান, ডক্টর আ. লতিফ, (চেয়ার পারর্সেন এর উপদেষ্টা মন্ডলী) সাবেক ছাত্রদলের ফিরোজ আহমেদ, প্রমুখ।
মেহেদি হাসান/এমবি





