বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ভবিষ্যত রাষ্ট্রের কর্ণধার হলো আজকের এই মেধাবীরা। দেশ পরিচালনার ভার থাকবে তাদের হাতেই। তাই ক্ষুধা, দূর্ণীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভুমিকা রাখতে হবে।
ছাত্রশিবির ফেনী শহর শাখার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  স্থানীয় এক মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শিবির সেক্রেটারি বলেন, মেধাবীদেরকেই আগামী দিনে দেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে হবে। একজন মেধাবী শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভাল চরিত্রবান মানুষও হতে হবে। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে সমৃদ্ধশালী দেশ গড়তে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অনেক সম্ভাবনার পরও বাংলাদেশ আজকে উন্নত দেশ গুলো থেকে অনেক পিছিয়ে। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শিক্ষিত করা হয় ঠিকই, কিন্তু নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় না। শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে মেধার ব্যবহার সঠিকভাবে প্রয়োগ হয় না। যার  কারণে দেশ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির কালো ছায়া প্রতিবিম্বিত হচ্ছে।
শহর শিবির সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে সেক্রেটারি মঈনুল ইসলাম যোবায়ের'র পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মো. মহিউদ্দীন ও জেলা আমীর নাজেম ওসমানী প্রমুখ।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]