জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী’র বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের ২য় দিন রোববার রাজধানী ৩টি স্থানে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সকাল ৮টায় শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে নারিন্দা এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ধোলাইখালে গিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা। এসময় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে গুলি চালালে শিবিরকর্মীরা সেখান থেকে চলে যায়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শাখার প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান, ছাত্রকল্যাণ সম্পাদক মু. শাহজালাল প্রমুখ।
সকাল ৯টায় শাখার আফিস সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে নয়াবাজারে আরেকটি মিছিল শুরু হয়ে বাবুবাজার ব্রীজের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। এতে উপস্থিত ছিলেন শাখার সহ. বায়তুলমাল সম্পাদক আবু জাহিদ প্রমুখ। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময় শাখার বায়তুলমাল সম্পাদক মাহবুবুর রহমান মাহফুজের নেতৃত্বে আরেকটি মিছিল রাজধানীর ধোলাইখালে শুরু হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উপস্থিত ছিলেন শাখার সাহিত্য সম্পাদক হাফেজ ওয়াছিম মাহমুদ।
জেআই





