আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা বুধবার সন্ধ্যা ৬ টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।