গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে বিএনপিরর মেয়রপ্রার্থী হাসান সরকারের বাসার সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান’সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ (রোববার) বিকাল সাড়ে ৪টার দিকে হাসান সরকারের টঙ্গীর বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেষে বের হওয়ার পর তাদের আটক করা হয়।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় বাসায় সামনে থেকেই নোমান’সহ ৪ জনকে আটক করা হয়। তবে অন্য তিনজনের নাম তিনি জানাতে পারেননি। এছাড়া, আটক করে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও জানা নেই তার।
হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিক্রিয়া জানাতেই মূলত এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয় বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন। গাজীপুর মহানগর জামায়াত আমির এস এম সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন।
পরে তিনি ২০ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন এবং তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন। বিএনপির দাবি, দলটির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেওয়ায় জামায়াতের প্রার্থী সানাউল্লাহ’কে নেতাকর্মী’সহ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ।
এমবি





