সিঙ্গাপুরে অবস্থানরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরে আসছেন।
তিনি টেলিফোনে তার অফিসের কর্মকর্তাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়. গত ১১ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী। আগামি ১৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি ২ দিন আগেই সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন।
তথ্যমন্ত্রী দেশে ফেরার পর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলন করবেন বলে এক বার্তায় জানানো হয়েছে।
আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদফতরে এ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
একে





