রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের এক নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন এবং আরেক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী,নাটর ওচাপাই নবাবগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক লাবিব আব্দুল্লাহ  এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে বলে জানান তিনি।

সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী বিশ্বিবদ্যিালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসলে আহমদকে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে ফেলে ছাত্রলীগ কর্মীরা। বিশ্ববদ্যিালয়ের শহীদুল্লাহ কলাভবনরে ভেতরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কিছুক্ষণ আগে শহীদুল্লাহ কলাভবন থেকে বিশ্ববদ্যিালয় শাখা শিবিরের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দনি বাবলু ওরফে হাসিবকে গ্রেফতার করে পুলশি। আরবী বিভাগের চতুর্থ বর্ষ শির্ক্ষাথী জিয়াউদ্দনিরে নামে মতিহার থানায় প্রায় র্অধশতাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে শহীদুল্লাহ কলাভবনে আরবী সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা চলছিল। বিকাল ৪টার দিকে পরীক্ষার হল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ভবনের সামনে অবস্থান করছিলেন।

শিবিরের দাবি, এ ঘটনার কিছুক্ষণ পর রাসেল সেখানে গেলে তাকে ভবনের ভেতরে ধরে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাসেলের ডান পা বিচ্ছিন্ন করে দেয়। এসময় ছাত্রলীগ কর্মীরা রাসেলের বুকে গুলি করে তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শিবির নেতার ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক  তৌহিদ আল হোসেন বলেন, শিবির নেতা জিয়াউদ্দিনকে গ্রেফতার করার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। তবে এসময় আমরা কাউকে মারধর করিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  বলেন, রাসেল আহমেদের ওপর হামলা হয়েছে। তবে, কারা তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা, ১৬ জুন (টাইমিনিউজবিডি.কম) // জেআই