জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিচ্ছেন। নিজের দম ফেলার জন্য ও নিজেকে গোছানোর জন্য। তিনি রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে ব্যবহার করছেন।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক কলেজ অডিটোরিয়ামে এডুকেয়ার আইডিয়াল স্কুলের মেধাবীদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বেগম খালেদা জিয়া গর্তে ঢুকলেও উনি খোলস বদল করেননি। সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাজনীতি তিনি ছাড়েননি। জনগণের কাছে মাফ চাননি বা অনুতপ্তও হননি। এটা সবচাইতে বিপজ্জনক যে, আগুন সন্ত্রাসীদের রাজনীতির মাঠে ফেরত আসার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালদা জিয়া রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনে কৌশল হিসেবে ব্যবহার করছেন।

ইনু আরো বলেন, নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সব ক্ষমতা দিয়েছে সরকার। এর আগে অনেক সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেইউ কোনো ভোট কারুচুপির অযুহাত তুলতে পারেনি। উনি জাতীয় নির্বাচন কেন বর্জন করে আবার এই সিটি নির্বাচন করছেন তার কৈফিয়ত জনগণকে দিতে হবে।

সরকার ও ইসি নিরপেক্ষ হলে আসন্ন সিটি নির্বাচনে ২০ দল বিজয়ী হবে বিএনপির এমন এক দাবীর জবাবে ইনু বলেন, কে জিতবে কে হারবে তা ব্যালট বাক্স গনণার পরই টের পাওয়া যাবে। পুর্বে চট্রগাম, গাজীপুরে যখন বিএনপি জিতেছে তখন কি লেবেল প্লেইং ফিল্ড ছিল না। তাই ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া। জাতীয় সংসদ নির্বাচন বর্জন আর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ এই দ্বৈত নীতি সম্পর্কে খালেদা জিয়া জনগণের কাছে আগে কৈফিয়ত দিন।

বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদের সরকার ও ইসির নিরপেক্ষতার এক দাবীর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ব্যারিষ্টার মওদুদ আগে থেকে একটা অজুহাত তৈরি করছেন। ভোটে যদি উনারা হারেন তা হলে তারা আবার বাংলাদেশে আবার আগুন সন্ত্রাসের রাজনীতি করবেন। আর ভোটে জিতলে বলবেন সরকার পদত্যাগ কর।

এই নির্বাচন করবেন আর জাতীয় নির্বাচন করবেন না। আগুন সন্ত্রাসের রাজনীতি করে মানুষ পোড়াবেন এই রাজনীতি করতে দেয়া হবে না।

অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক য.শেখ রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এমকে