ঢাকাসহ ১৪ জেলায় হরতাল চলছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ হরতালের ডাক দেয়।

তবে ঢাকা মহানগর এই হরতাল কর্মসূচির বাইরে রয়েছে।

হরতাল ডাকা জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা (উত্তর ও দক্ষিণ), ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা।

 

এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সোমবারের হরতাল সফল করতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এএইচ