দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল থেকে বৃহস্পতিবার ধর্মঘট ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সংগঠনের কেন্দ্রীয় সংসদদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হাসান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছাত্রদলের নেতাকর্মী হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

কেএইচ