বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহকে ৭ সেপ্টেম্বর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করার এবং যশোর জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চল পরিচালক মাওলানা আজিজুর রহমানকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন,“সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করেছে।

সরকার দেশে এক দলীয় শাসন কায়েমের অসৎ উদ্দেশ্যেই জামায়াতের নেতা ও কর্মীদের অন্যায়ভাবে বিনা কারণে গ্রেফতার করছে। জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী চরিত্রই প্রকাশিত হয়েছে।

অধ্যাপক আহসান উল্লাহকে এ পর্যন্ত দু’বার জেলগেট থেকে গ্রেফতার করা হলো। জামিন লাভ করা সত্তেও তাকে মুক্তি না দিয়ে সরকার আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। জামায়াতের নেতা-কর্মীদের উপর সরকার যে জুলুম-নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

অধ্যাপক আহসান উল্লাহ ও মাওলানা আজিজুর রহমানসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ