তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নারী বিদ্বেষী জঙ্গি ও তেতুল হুজুরের সঙ্গে দোস্তী করে খালেদা হয়েছেন নারী কুলের কলংঙ্ক। আগুনসন্ত্রাস করে খালেদা জিয়া হয়েছেন রাজনীতির কলংঙ্ক।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের চারতলা ভবন কাজের উদ্বোধন এবং মহিলা কলেজে নবীণ বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো অভিযোগ উঠে সে ব্যাপারে আইনানুগ তদন্ত হবে। অতীতের মতো দোষীদের চাকরি থেকে বরখান্ত করা হবে। সাজাও দেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক রীতি অনুযায়ীই সব কাজকর্ম চলছে। বিএনপি যতক্ষণ মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতি করার কোনো অধিকার নেই।

ইনু আরও বলেন, যারা মানুষ পোড়াচ্ছে তারা বাদে সবাই গণতান্ত্র চর্চা করছে।

সুতরাং বিএনপির নেতাকর্মীরা ঠিক করুক মানুষ পোড়ানোর রাজনীতির প্রধান কারিগর বেগম খালেদা জিয়াকে তারা বাদ দিবে নাকি তাকে সাথে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর চক্রান্ত করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা তথ্য অফিসার তৌহিদুল ইসলাম প্রমুখ।

এসএইচ/এমকে