বিএনপির যুগ্মমহাসচিব নিখোঁজ সালাহউদ্দীন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে দাবী করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি গণমাধ্যমের কাছে এই দাবী করেন।

হাসিনা আহমেদ আরও বলেন, তার (সালাহউদ্দীন আহমেদ) সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি ভারতের কোন একটি রাজ্যে আছেন।

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করেছেন বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

এদিকে বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরে বিষয়টি নিয়ে দেশের সর্বত্র কৌতূহলের সৃষ্টি হয়।

এমএইচ