সারাদেশে গুম-খুনের কারনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগই নিজেদেরকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার দুপুরে জাসাস কলাবাগান থানা আয়োজিত রাজধানীর গ্রীণ রোডের একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে গুম-খুনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করার মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনেই সীমান্তে সাধারণ মানুষের মত বিজিবির জোয়নদেরকেও জীবন দিতে হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারন করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগমে আমরা বিজয়ী হতে পারব না। এ সময় তিনি সিনিয়র নেতাদেরকে দলের তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করারও আহ্বান জানান।
জাসাস কলাবাগান শাখার সভাপতি নুরুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীম, জাসাস সভাপতি এম এ মালেক, কলাবাগান জাসাস সাধারন সম্পাদক এস এম সেলিম রেজা প্রমুখ।
পরে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
[b]ঢাকা, এমএইচ, ০১জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
আওয়ামী লীগই নিজেদের ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছে: গয়েশ্বর
সারাদেশে গুম-খুনের কারনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগই নিজেদেরকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।





