চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রশিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। - See more at: http://www.timenewsbd.com/news/detail/31845#sthash.RDMawWZU.dpuf

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রশিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভের সময় বগুড়াতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে দলটির নেতাকর্মীর। এছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির, চট্টগ্রাম মহানগরী, সিলেট মহানগরী, খুলনা মহানগরী ও অন্যান্য জেলাগুলো। 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রশিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। - See more at: http://www.timenewsbd.com/news/detail/31845#sthash.RDMawWZU.dpuf

খুলনাঃ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে আহত শিবির নেতা তহুরুল ইসলামের হত্যার বিচারের দাবিতে মিছিল করে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী।

শনিবার সকালে নগরীর খানজাহান আলী রোডে বিক্ষাভ মিছিল বের করে।

মহানগরী সেক্রেটারি মিম মিরাজ হোসাইনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ।

চট্টগ্রামে: শিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চৌমুহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখা।

 শনিবার সকাল আটটার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন নগর দক্ষিণ শিক্ষা সম্পাদক আহমেদ নূহ, প্রচার সম্পাদক ইবনে রফিক, বি এস থানা সভাপতি সাইফুল্লাহ প্রমুখ।

বগুড়া: বগুড়াতে বিক্ষোভ মিছিল করলে শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

চাপাইনবাবগঞ্জ:তোহুরুল ইসলামেরহত্যাকারী পুলিশ ও বিজিবির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা।

ফরিদপুর: চাঁপাইনবাবগঞ্জ এর শিবির নেতা মো তহুরুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর জেলা শিবির।

উল্লেখ্য, গত ২৯অক্টোবর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশ গুলি চালালে শিবির নেতা তহুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ৮ টা ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

ইআর