আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিক্ষা-দিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। যাতে আমাদের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক মানের শিক্ষা পায়।
শুক্রবার বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন সরকার গঠনের পর প্রথম সিলেট গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছে দুপুর সোয়া ১২টায় সিলেট সার্কিট হাউজে বিশ্রাম নেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর বিকালে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর বেলা পৌনে ৩টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করছেন।
রবেন।
বিশ্বের অন্যতম সৌন্দর্যমন্ডিত সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমএআর/এসআর
রাজনীতি
আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিক্ষা-দিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। যাতে আমাদের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক মানের শিক্ষা পায়। শুক্রবার বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।





