২০ দলীয় জোটের ডাকে ফের শুরু হলো ৩৬ ঘণ্টার হরতাল। চলমান অবরোধের মধ্যেই এই হরতাল চলছে।

দেশব্যাপী এ হরতাল চলবে আজ রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ।

শনিবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশব্যাপী শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক এ হরতাল পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।’

এমকে