সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আসা ব্যানারবিহীন ওলামা লীগের উপর হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগ।

সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, দোয়েল চত্বরের দিক থেকে ওলামা লীগের কিছু নেতাকর্মী ব্যানারবিহীন মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়ার উদ্দেশে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে প্রধান প্রবেশ গেইটের দিকে আসছিল।

এসময় গেইটে থাকা যুবলীগ-ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের জামায়াত-শিবির সন্দেহ করে ধাওয়া দেয়। ধাওয়া গেয়ে তারা পিছু হটে। পরে তারা ওলামা লীগের নেতাকর্মী এটা বুঝার পর তাদের সমাবেশে যোগ দেয়ার সুযোগ দেয়া হয়।

এসএইচ