বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দিবালোকে ভোট ডাকাতি করেছে ।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন,  ৪র্থ দফায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ব্যালট ছিনতাই করে প্রকাশ্য জাল ভোট দিয়েছে তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে রিজভী বলেন, সরকার তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে রেখেছে। যে কারণেই আপনারা নীরব রয়েছেন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]