পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বরগুনার ৪টি উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলী উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। সবকটিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
সোমবার রাতে গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সদর: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্বাস হোসেন মন্টু মোল্লা চিংড়ি মাছ প্রতীকে ৪৫ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. হালিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪১২ ভোট। এ উপজেলায় ৮৯ টি কেন্দ্রের ভোটার ছিল ১ লাখ ৭৪ হাজার ৩শ’ ৭২ জন।
বামনা: ৩১ হাজার ৩৩ ভোট পেয়ে আওয়ামী লীগের সাইতুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মনজুরুর রব মামুন পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট। এ উপজেলায় ২২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪৮ হাজার ২ জন।
পাথরঘাটা: ৬১ হাজার ৯৪২ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ১২ হাজার ৩শ’ ৪০ ভোট। এ উপজেলায় ৫১ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭শ’ ৩ জন।
আমতলী: ৫৮ হাজার ১৪ ভোট পেয়েছেন আওয়ামী লীগের জিএম দেলওয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল আহমেদ পেয়েছেন ২ হাজার ৫৭২ ভোট। এ উপজেলায় ৫৯ টি কেন্দ্রের মধ্যে ৫২ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ৭ টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। ভোটার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ২শ’ ৫৮ জন।
রাজনীতি
বরগুনার ৪টিতেই আ.লীগ
পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বরগুনার ৪টি উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলী উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। সবকটিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।





