এখন থেকে শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনোদিন র্যালি না করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদ এস এম জাকির হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে বক্তৃতা করার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আমরা রাস্তা বন্ধ করে র্যালি করবো না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। এই র্যালি যাতে তাদের ভোগান্তির কারণ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
এ কথার সূত্র ধরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।
এমবি





