আজ শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর বিভিন্ন সড়কে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ ও হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি নেতারা।

এস