জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করা হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। যে দল করার জন্য জিয়াউর রহমান মাঠে মাঠে ঘুরেছেন সেই দলের বিস্তার ঘটাতে খালেদা জিয়া আজীবন লড়াই করে যাচ্ছেন।

মওদুদ বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশে চলছে একদলীয় রাজনীতি। তাই একটি দেশে যখন একদলীয় রাজনীতি ও শাসন চলে তখন জঙ্গিবাদ, সন্ত্রাস ও মৌলবাদের উত্থান ঘটে। তখন দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ