জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

জামিন আবেদনের ওপর শুনানি শেষে সোমবার এ্যানির পক্ষে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করে। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার এ্যানি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক নয়টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৪ সালের ২৪ মার্চ এ্যানিকে সম্পদের হিসাব চেয়ে নোটিস করে দুদক। নোটিস পাওয়ার পর তিনি ওই বছর ১৫ এপ্রিল দুদকের সম্পদের হিসাব দাখিল করেন। তার সম্পদের হিসাব যাচাই করে দুদক ওই বছরই ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলাটি দায়ের করেন।

এআই