বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় বিভ্রান্ত হয়ে দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উপজেলার উত্তরে মোহনপুর এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মায়া বলেন,ফখরুলের কথায় বিএনপির নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে। তারা যেটা বলে,সেটা বিপরীত হয়। মানুষ তাদের কাছ থেকে সরে এসেছে। যার প্রমাণ শত শত নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান করেছে।
এর আগে মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে চাঁদপুর জেলা বিএনপির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সফিক উল্ল্যাহ সরকার,মতলব উত্তর উপজেলার বিএনপি-সমর্থিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান নিলুফা আক্তারসহ বিএনপির ২০০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
[b]চাঁদপুর, এমআর, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমএ[/b]