২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাঁধা প্রদানের প্রতিবাদ ও গণগ্রেফতার, গুম-খুন বন্ধ, ২০দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের সন্ধান,মুক্তিদান এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজরবিবার রাজধানীর উওরা, মিরপুর, লালবাগ, চকবাজার ও মগবাজারেমিছিল, সমাবেশ ও পিকেটিং করে ২০ দল ও জামায়াতের কর্মীরা।
মগবাজারে জামায়াতের মিছিল:
আজ রবিবার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে রেলগেইট এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে রমনা জামায়াত। মিছিলে উপস্থিত ছিলেন, থানা জামায়াতে সেক্রেটারী এম জে রহমান, অফিস সম্পাদক এম ইউ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম,আকতার হোসাইন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উত্তরায় ২০দলের মিছিল:
রোববার সকাল ৭টায় রাজধানীর উত্তরা-৫ নম্বরের সড়ক মিছিল ও অবরোধ করে ২০দলীয় জোটের নেতা কর্মীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গাউসুল আজম এভিনিউতে এসে সড়ক অবরোধ করে।
জামায়াত নেতা আবদুল্লাহ রেজা ও যুবদল নেতা জিমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু ইফতি, পিয়ার হোসেন, মোঃ জুয়েল, সুজন মাহমুদ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, আলী আজম, তানিম হোসেন, মোঃ সুমন, জহিরুল ইসলাম, শিবির নেতা আব্দুর রহমান, আরমান প্রমূখ।
মিরপুরে ২০দলের মিছিল:
২০দলের ডাকা চলমান অবরোধ ও হরতালের সমর্থনে রোববার সকাল ৭টায় রাজধানীর মিরপুর-১৩ নম্বরে মিছিল ও সড়ক অবরোধ করে ২০দলীয় জোটের নেতা কর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল আলমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলাউদ্দিন আলী, ২০ দলের অন্যতম নেতা খান হাবিব মস্তফা,যুবনেতা আব্দুল আহাদ জিহাদী, ফয়জুল খবির, ইকবাল হোসেন, ছাত্রনেতা শাহআলম, শিবির নেতা মোঃ শামিম, আহসান হাবিব, মোঃ তোয়াহা প্রমূখ।
লালবাগ ও চশবাজারে ২০দলের মিছিল:
২০দলের ডাকা চলমান অবরোধ ও হরতালের সমর্থনে রবিবার সকাল ৭টায় রাজধানীর লালবাগে মিছিল ও সড়ক অবরোধ করে ২০দলীয় জোটের নেতা কর্মীরা।
২০ দলের ঢাকা মহানগরীর অন্যতম সদস্য মোঃ আল আমিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন লালবাগ থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবু নাঈম, জামায়াত নেতা আবু সাজিদ, যুবনেতা আব্দুর রহমান, মজিবুল হক, মোজাম্মেল হোসেন,ছাত্রনেতা মোকসেদ উল্লাহ প্রমূখ।
ইআর





