টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের কারণে সমাবেশ পিছিয়ে সোমবারে নিয়েছে ১৯ দলীয় জোট। আগামীকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার কথা ছিল। শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার বেলা দুইটায় সমাবেশ শুরু হবে।
১৯ দলের ওই প্রতিবাদ সমাবেশ প্রথমে নির্ধারিত ছিল শনিবার অনুষ্ঠানের। কিন্তু বইমেলা ও বিশ্ব ইজতেমার কারণে সমাবেশের অনুমতি না পাওয়ায় সময় পিছিয়ে রোববার নেয়া হয়েছিল।
তবে ঢাকার বাইরে প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় শনিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও সারা দেশে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে ওই সমাবেশ আহ্বান করে ১৯ দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা, এমএইচ, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
রাজনীতি
১৯ দলের সমাবেশ রোববারের পরিবর্তে সোমবার