আসন্ন ঢাকা,চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী।

রোববার সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ (৩য় তলায়) বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি জরুরী সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী।

হেলালী বলেন, বিগত দিনে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ বোমাবাজদেরকে যেইভাবে প্রতিহত করেছেন, ঠিক সেইভাবেই আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আলেম ওলামাদের অগ্রনী ভূমিকা থাকবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দূর্দিনের নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকল প্রার্থীদের পক্ষে নিরলশভাবে কাজ করে যাবেন। তাদের বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক-মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা নোমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, যুগ্ম-সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, শাহ মোঃ ওমর ফারুক, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদ উজ-জামান প্রমুখ।

এমকে