খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আজ গণসাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর বিএনপির এ কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় কড়া অবস্থানে রয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের এক মুখপাত্র বলেন, বিএনপি কার্যালয়ের সামনে এমনিতে পুলিশ দায়িত্ব পালন করে। তা ছাড়া কোনো কর্মসূচি থাকলে এমনিতেই একটু বেশি পুলিশ দায়িত্ব পালন করে। আজও তার ব্যতিক্রম নয়। কারণ আমাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেটি করব।
জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পয় এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
জেড





