সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে ‘কুলু খালেক’ আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাড়িতে আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় এসে তিনি দলটিতে যোগ দেন।
এ সময় রানার বাবা কুলু খালেক সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সব সময় আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাবেন।
সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালীম জানান,আগামী ২৭ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুপুরে ডা. এনামুর রহমানের বাড়িতে প্রস্তুতি সমাবেশে সোহেল রানার বাবা কুলু খালেক উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
[b]ঢাকা,২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]