বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, অপরাজনীতি, সন্ত্রাস ও দূর্নীতির কারণে ছাত্রসমাজ বিপথগামী হচ্ছে। যার ফলে মেধার অপচয় ঘটছে, বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হচ্ছে। মেধার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা আয়োজিত মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিবির সভাপতি। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর এক মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। কলেজ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন।
শিবির সভাপতি বলেন, স্বাধীনতার মাসে আমাদের দেশের ভবিষ্যৎ চিন্তায় আরো সচেতন হতে হবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে সমুন্নত রাখতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বের অভাবেই বাংলাদেশে দূর্নীতি ও সন্ত্রাস দূর হচ্ছে না।
তিনি বলেন, সরকার একদিকে যেমন দূর্নীতি, সন্ত্রাস রোধে ব্যর্থ, অন্যদিকে ছাত্রসমাজকে সঠিকভাবে গড়ে তুলতেও পারছে না। ছাত্রশিবির নিজ কাঁধে দায় তুলে নিয়ে ছাত্রসমাজকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের প্রয়োজনকে সামনে রেখে গঠনমূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজকে গড়ে তুলতে যেভাবে এই সংগঠন কাজ করছে, এর ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।
শিবির সভাপতি বলেন, বাংলাদেশের ছাত্রসমাজকে জানতে হবে কেন আজ দেশের স্বার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। সাম্রাজ্যবাদের থাবা যেভাবে দেশকে ক্ষত-বিক্ষত করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অন্যথায় দেশের স্বার্বভৌমত্ব টিকিয়ে রাখা দায় হয়ে পড়বে।
তিনি অভিযোগ করেন, আমরা স্বাধীনতা পূর্ব সময়ে পাকিস্তানীদের দ্বারা শোষিত হয়েছি, আজ দেশের সরকারই জনগণকে শোষণ করছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে আজকের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগসহ অন্য অনেক আদর্শচ্যুত সংগঠন মুখে স্বাধীনতার কথা বলে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। উল্টো দিকে ছাত্রশিবির দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংগঠনের এই অবস্থান ধরে রাখতে সবসময় সচেষ্ট থাকতে হবে।
এদিকে, ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো: সেলিম উদ্দিন। মহানগরী সেক্রেটারি মুঈনুদ্দীন মৃধার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সভাপতি রাশেদুল হাসান রানা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের উদ্যোগে ছাত্রদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুস্তাক আহমেদ।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরি বক্তব্য রাখেন শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ।
স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট উদ্ভোধন করেন কলেজ সভাপতি নাছির উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুর রশিদ, কেফায়েত উল্লাহ, সাহেদ মাহমুদ, কামরুল প্রমুখ।
ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ আবাসিক ওয়ার্ড মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি ছাত্রনেতা আনোয়ারুল ওয়াদুদ টিপু।
মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবির শাহআলী থানার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিম শাখার অফিস সম্পাদক রফিকুল ইসলাম ফরায়েজী। এসময় থানার বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
অপরাজনীতি, সন্ত্রাস, দূর্নীতির কারণে বিপথগামী হচ্ছে ছাত্রসমাজ: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, অপরাজনীতি, সন্ত্রাস, দূর্নীতির কারণে ছাত্রসমাজ বিপথগামী হচ্ছে। যার ফলে মেধার অপচয় ঘটছে, বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হচ্ছে। মেধার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।





