বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডাঃ আব্দুর রহিমকে মিথ্যা মামলায় আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম আজ (২৯ নভেম্বর) ২টি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্বতঃস্ফ‚র্তভাবে গাইবান্ধার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আইনত জামিন পাওয়ার অধিকার থাকা সত্তে ও তাকে জামিন না দেওয়ায় আমরা বিস্মিত।
তিনি বলেন, মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে এ সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা সরকারের এ মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডাঃ আব্দুর রহিমসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এএস





