যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সংসদে বিএনপির মতো একটি বড় দলের প্রতিনিধিত্ব না থাকায় সরকার বিব্রতবোধ করছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার পানি শোধনাগার ও উচ্চ জলাধার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, গাছ ও রাস্তা কেটে, সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় না। সরকার পরিবর্তন করতে চাইলে জনগণের ভোটের প্রয়োজন হয়। পানিকে যেভাবে আর্সেনিক মুক্ত করে সুপেয় করা হয়, তেমনি রাজনীতিকেও আর্সেনিক মুক্ত করা দরকার।
লক্ষ্মীপুরের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে করে তিনি বলেন, কবে লক্ষ্মীপুরের অ-লক্ষ্মী দূর হবে কিনা জানি না। তবে লক্ষ্মী ইদানিং উঁকি-ঝুঁকি দিচ্ছে। ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষের সঙ্গে ভাল আচরণ করুন। অন্যথায় জেলাব্যাপি উন্নয়নের জোয়ার বইয়ে দিলেও কাজে আসবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌর মেয়র এমএ তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের ৪টি আসন থেকে নির্বাচিত সাংসদ একেএম শাহাজান কামাল এমপি, এম এ নোমান এমপি, আবদুল্লা আল মামুন এমপি, এমএ আওয়াল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.নুরুজ্জামান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় সরকার বিব্রত: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সংসদে বিএনপির মতো একটি বড় দলের প্রতিনিধিত্ব না থাকায় সরকার বিব্রতবোধ করছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।





