বিমান থেকে নামার পরই বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে আবেগ ধরে রাখতে পারেননি কেউই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি একে একে কুশল বিনিময় করেন।

দীর্ঘদিন পর দলের প্রধান নেতাকে স্বচক্ষে দেখতে পেয়ে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এ সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাঁকে বিমানবন্দর এলাকা থেকে ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি দীর্ঘ প্রতীক্ষিত ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এনএইচ