বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার র্যাবকে দিয়ে খুন, গুম করাচ্ছে। সারাদেশের খুন, গুমের সঙ্গে র্যাব জড়িত। তাই র্যাবের কার্যক্রম বন্ধ করা উচিত।
রোববার রাতে নিখোঁজ ঢাকা মহানগর বিএনপির ৩৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান খালেদা জিয়া। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারকে আবারো অবৈধ উল্লেখ করে বেগম জিয়া বলেন-খুন, গুম বন্ধ করুন। অবিলম্বে গুম হওয়া বিরোধীদলের নেতাকর্মীদের ফিরিয়ে দিন।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়া সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায় পৌঁছান।
তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.)মাহবুবুর রহমান, এম তরিকুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন ঢাকা মহানগর বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। পরিবারের দাবি সুমনকে গুম করা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১১মে (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]
রাজনীতি
র্যাবের কার্যক্রম বন্ধ করুন: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার র্যাবকে দিয়ে খুন, গুম করাচ্ছে। সারাদেশের খুন, গুমের সঙ্গে র্যাব জড়িত। তাই র্যাবের কার্যক্রম বন্ধ করা উচিত। রোববার রাতে নিখোঁজ





