জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও দুজন প্রেসিডিয়াম সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।
রোববার এরশাদের রাজনৈতিক মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও লন্ডন বাংলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক তাজ রহমান এবং চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য পদে উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হলো।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
রাজনীতি
জাপায় আরও দুই প্রেসিডিয়াম সদস্য
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও দুজন প্রেসিডিয়াম সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।