বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশের পরিস্থিতি ভালো না। গণতন্ত্রের সংকটে পড়েছে বাংলাদেশ। আমরা একুশের চেতনা ধরে রাখতে পারিনি। আমরা একুশের চেতনা ভুলে গেছি। একুশের চেতনা ভুলে যাওয়ার ফলে আজও আমরা নিজ স্বাধীন দেশে পরাধীন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি, ঢাকা মহানগর আয়োজিত ‘একুশের বীজেই স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব বলেন, আজ যারা দেশের সংসদে প্রতিনিধিত্ব করে তাদের কেউ চিনে না। কে তারা? কোথা থেকে এসেছে? এই সংসদ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
মাহবুবুর রহমান বলেন, ১৯৫২ সালের পরে ২০বছর আমরা একুশের চেতনা ভুলিনি। একুশের চেতনা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতার পরে গত ৪২বছর আমরা একুশের চেতনা আমাদের মাঝে ধরে রাখতে পারিনি।
তিনি বলেন, এখন দেশে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, মানবিক সংকট তৈরি হয়েছে। গোটা বিশ্ব দশম সংসদ নির্বাচন অবৈধ বলে তা বর্জন করেছে। কেউ এই নির্বাচন মেনে নেয়নি।
সংগঠনের সভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সাবেক মন্ত্রী ডা. টি আই এম ফজলে বাব্বী চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, অধ্যাপক ড.পিয়াস করীম,আহসান হাবীব লিংকন প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
একুশের চেতনা ভুলে যাওয়ায় আজও আমরা পরাধীন: মাহবুব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশের পরিস্থিতি ভালো না। গণতন্ত্রের সংকটে পড়েছে বাংলাদেশ। আমরা একুশের চেতনা ধরে রাখতে পারিনি। আমরা





