'জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারি দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে'- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আবার '৭৫ এরপর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, 'সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, সঠিক ইতিহাস, সঠিক তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশতভাগ অধিকার আছে।'
শনিবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুষ্টিয়ার মিরপুরে দু'দিনব্যাপী শিশুমেলার উদ্বোধী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'আমরা যতো সঠিক ইতিহাস তুলে ধরবো, খালেদা জিয়া ততো নাখোশ হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন।'
ইনু খালেদা জিয়াকে ইতিহাসের আস্তাকুঁড়ের লোক আখ্যা দিয়ে বলেন, 'আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘাটি করবেন ততো দুর্গন্ধ ছড়াবে।'
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এখনও সুধরাননি। তিনি এখন পর্যন্ত বৈধ সরকারকে অবৈধ বলছেন। তিনি জঙ্গিবাদিদের সঙ্গও ত্যাগ করেননি।
বিএনপি চেয়ারপারসনকে সতর্ক করে দিয়ে ইনু বলেন, 'আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।'
অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, সরকারি কমিশনার ভূমি সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বাংলাদেশের নাম পাল্টাতে চায় খালেদা : ইনু
'জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারি দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে'- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















