বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, একজন নাগরিক দেশে থাকুন কিংবা বিদেশে থাকুন, তিনি ভোটার হলে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা উচিত। প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি জুলুম ও অবিচার হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এখন আমরা শুনছি স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোট মাইনাস করার চিন্তা করা হচ্ছে। এটা যদি হয় তাদের ওপর জুলুম ও অবিচার করা হবে। আমরা এটা মানব না।’

জামায়াত আমির আরও বলেন, প্রবাসীরা ভোটার হয়েছেন—তারা দেশে না বিদেশে থাকেন, সেটি তাদের দোষ নয়। যেখানেই থাকুন, তাদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল—আর কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই জনগণের।’

জামায়াতের সাত দফা দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এস