[b]ঢাকা:[/b] রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকরা যেভাবে দীর্ঘস্থায়ী হতে পারেনি শেখ হাসিনার স্বৈরসরকারও সেভাবে বেশি দিন টিকতে পারবে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৭৮তম জন্মবার্ষিকী’শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বাংলাদেশ ভারতের কলোনিতে পরিণত হবার জন্য নয়।’
পিয়াস করিম বলেন,‘৫জানুয়ারির প্রহসনের নির্বাচন গণতন্ত্রকে কণ্ঠরোধ করেছে। তবে হতাশার কিছু নেই;আমরা যদি জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাস করি তাহলে আসুন,আজকে শপথ নেই যতদিন না আমাদের আন্দোলন সফল হবে ততদিন পর্যন্ত লড়াই করবো।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ড. আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, ড. মাহফুজ উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
স্বৈরসরকার বেশি দিন টিকতে পারবে না: ড. পিয়াস করিম
ঢাকা: রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকরা যেভাবে দীর্ঘস্থায়ী হতে পারেনি শেখ হাসিনার স্বৈরসরকারও
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















