নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম আব্দুল কুদ্দুস সোমবার রাত ১১:৩০ মিনিটে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল কুদ্দুসের ১ম জানাজা আজ বাদ ফজর খিলগাঁও হাজী মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানাযায় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্যবৃন্দ যথাক্রমে খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম জুয়েল, খিলগাঁও পূর্ব থানা আমীর আব্দুর রহমান সাজু, খিলগাঁও দক্ষিণ থানা আমীর আহমদ আব্দুল্লাহ, খিলগাঁও উত্তর থানা আমীর ইলিয়াস মৃধা, খিলগাঁও মধ্য থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান, সবুজবাগ পুর্ব থানা আমীর রওশন জামান, খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারী মুহাম্মদ রেজাউল করিম, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারী সাজিদুর রহমান শিবলী, খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারী এডভোকেট ফারুক হোসেন, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পুর্বের প্রকাশনা সম্পাদক আব্দুল হাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের দাফন আজ বাদ আছর তার নিজ জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সম্পন্ন হবে।
এমআই





