জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বেশির ভাগ রাজনীতিবিদ পড়ালেখা জানে না। তাই দেশের এই সমস্যা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন ও ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, রওশন বলেছেন আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আসলেই নেই। আমরা চিরকাল এক থাকবো।
এসময় ছাত্র সমাজের কমিটির ব্যপারে আটজনের একটি সাব-কমিটি গঠন করেন এরশাদ। তাদেরকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, এই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল।
ছাত্র সমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এএমএ হান্নান, পার্টির সাংগঠনিক সম্পাদক ও ছাত্র বিষয়ক সমন্বয়কারী শাহ-ই আজম, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক এড. আব্দুল হামিদ ভাষানী, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নোমান মিয়া প্রমুখ।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
দেশের বেশির ভাগ রাজনীতিবিদ পড়ালেখা জানে না : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বেশির ভাগ রাজনীতিবিদ পড়ালেখা জানে না। তাই দেশের এই সমস্যা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন ও ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















