ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগে বোরকা পরে শ্রেনী কক্ষে যাওয়ায় তৃতীয় বর্ষের ছাত্রী নাবিলা ইকবালকে শ্রেনী কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান কর্তৃক মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নাবিলা ইকবালকে বোরকা পরার কারণে
তিনি বলেন, গত মঙ্গলবার মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নাবিলা ইকবাল বোরকা পরে শ্রেনী কক্ষে যাওয়ায় অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান শ্রেণী কক্ষ থেকে বের করে দেয়। এটা একটি জঘন্য ঘটনা।
ধর্মীয় কাজে বাঁধা দেওয়া কারো অধিকার নেই উল্লেখ্য করে তিনি বলেন, 'প্রাপ্ত বয়স্ক মুসলিম নর-নারী সকলের জন্যই পর্দা করা ফরজ। এ ফরজ পালনে বাধা দেয়ার এখতিয়ার কারো নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে বোরকা পরার কারণে শ্রেণী কক্ষ থেকে অপমান করে বের করে দিয়ে ড. আজিজুর রহমান ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বাংলাদেশের মত একটি মুসলিম দেশে এ ধরনের ঘটনা ভাবতেও অবাক লাগে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ ধরনের ইসলাম বিরোধী কর্মকা- আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে।'
সংশ্লিষ্ট শিক্ষকের শাস্তিদাবি করে তিনি বলেন, 'অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।'
এআই





