সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মো: রুহুল কুদ্দুস কাজল ও সহ-সভাপতি পদে মো: জালাল উদ্দিন এবং কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে শরীফুল ইসলাম, সেক্রেটারি পদে সহিদ উল্লাহসহ নীল প্যানেলের ১২টি পদে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এ বিজয় বাংলাদেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে।”

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “নির্বাচিত প্রতিনিধিগণ বিচারাঙ্গণে সুষ্ঠু পরিবেশ, আইনজীবীদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। নব-নির্বাচিত বিজয়ী প্রার্থীরা অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং দেশের বিচারাঙ্গণে চলমান অস্থিরতা থেকে উত্তরণের জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।”

বিজ্ঞপ্তিতে জামায়াতের সেক্রেটারি বলেন, “এ বিজয়ে আমরা আইনজীবী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”প্রেস বিজ্ঞপ্তি 

এমবি