গোসল করতে গিয়ে পানিতে ডুবে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের সাথী তাউসিফ জামালের (১৭) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, শাহজাহানপুর থানার উপশাখা সভাপতি তাউসিফ জামাল তার গ্রামের বাড়ী নোয়াখালীতে বেড়াতে গিয়ে গোসল করার সময় পানিতে ডুবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই অকাল মৃত্যুতে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত। তার ইন্তেকালে সংগঠন একজন নিবেদিত প্রাণ জনশক্তিকে হারালো।
অল্প বয়সেই ইসলামী আন্দোলনকে আঞ্জাম দিতে তার যে আগ্রহ ও প্রচেষ্টা ছিল তা ভুলে যাবার নয়।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এসএইচ





