বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার জনসভা শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌঁনে ৩টায় স্থানীয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। এছাড়াও মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ ও সুষ্টু জাতীয় নির্বাচন আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী যে নিরন্তর আন্দোলন ও চলমান সংগ্রামকে আরো বেগবান করতেই ব্রাহ্মণবাড়িয়ার এই জনসভা।
সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, বাস, মিনিবাস, সিএসজি চালিত অটোরিকশা এবং পায়ে হেটে সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা আসছেন।
ঢাকা, এমএইচ, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





