১৬ দিন ধরে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে পুলিশি ব্যারিকেড প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত আড়াইটার দিকে কার্যালয়ের মূল ফটকের উভয় পাশে রাখা জলকামান ও প্রিজনভ্যান সড়িয়ে নেয়া হয়েছে।একইসঙ্গে ৩ জানুয়ারি থেকে মোতায়ন করা অতিরিক্ত পুলিশদেরও সরিয়ে নেয়া হয়েছে।

তবে নিয়মিত পুলিশ সদস্য যারা বিএনপি চেয়ারপারসনের বাসা ও সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়জিত থাকেন তাদের বহাল রাখা হয়েছে।

এবিষয়ে কথা বলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের মন্তব্য জানা যায় নি।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি শনিবার রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনকি এসময় কয়েকদিন কার্যালয়ের মূল ফটকের বাইরে থেকে তালাবদ্ধ করেও দেয়া হয়।

এমএইচ/এমকে