বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, খালেদা জিয়ার জীবননাশের জন্য পুলিশ ইচ্ছাকৃতভাবে পিপার স্প্রে ব্যবহার করেছে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মাহবুব হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) জীবনকে ঝুঁকিপূর্ণ করতে পিপার স্প্রের মধ্যে বিষাক্ত কিছু থাকতে পারে। এখন তার শ্বাসকষ্ট হচ্ছে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। অবিলম্বে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে খালেদ জিয়াকে মুক্তি দেওয়া হোক।
মাহবুব হোসেন আরও বলেন, শত শত পুলিশ বিডিআর থাকা সত্ত্বেও সরকার এখন আতঙ্কিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
উল্লেখ্য সোমবার খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে কর্মসুচিতে যোগদেয়ার উদ্দেশ্যে বের হতে চাইলে গেইটের বাইরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এসময় ৮ স্তরের নিরাপত্তা দেয় পুলিশ। এর প্রতিবাদে বিএনপি নেতারা ভেতর থেকে গেইট ভাংতে চাইলে পুলিশ পিপারস্প্রে ছেটায়। এতে গুরুতর আহত হয় সাংবাদিকসহ অনেক নেতা-কর্মী।
এএইচ





